মোবাইলীয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মোবাইলীয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১৫ টি সুপার ডুপার ও প্রয়োজনীয় অ্যান্ড্রয়েড Apps এর সমাহার

Written By Palash Saha on বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৩ | ৬:৩২ PM

আমারা জানি গুগল প্লেতে লক্ষাধিক অ্যান্ড্রয়েড অ্যাপস রয়েছে। উক্ত অ্যাপস সম্ভার হতে প্রয়োজনীয় সব কাজের অ্যাপস বের করে ডাউনলোড করা প্রায় অসম্ভব।আর এনড্রএড নিয়ে যেহেতু আমার একটি ব্লগ রয়েছে তাই নানাবিধ অ্যাপস সম্পর্কে আমার মোটামুটি ভালই ধারনা রয়েছে।
আর এইসকল অ্যাপস হতে প্রয়োজনীয় কিছু এনড্রএড অ্যাপস আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলে রাখা ভাল আপনারা অনেকেই এই বিষয় গুলো জানেন তাই যারা জানেন না বা জানার সময় পান না তাদের জন্য আমার এই পোস্ট।ভুলত্রুটিহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

১. ডকুমেন্টস টু গো/ অফিস ফাইল রিডারঃ

মাইক্রোসফট অফিস ফাইল (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট) ও পিডিফ ফাইল রিড করার জন্য গুগল প্লেতে অনেক অ্যাপস রয়েছে।আমি মোটামুটি সব গুলোই ইন্সটল করে দেখিছি। তার মাঝে ডকুমেন্টস টু গো এবং অফিস সুইট প্র এই দুইটি অ্যাপস আমার কাছে সব চাইতে ভাল লেগেছে। তার মধ্যে ডকুমেন্টস টু গো (ফুল ভার্সন) আপনাদের সাথে শেয়ার করলাম। এই আপসটির মাধ্যমে আপনি আপনার মোবাইল থেকে যেকোনো কোন ডক ফাইল ( ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট) রিড, এডিট এমনকি নতুন ফাইল ক্রিয়েট করতে পারবেন।আর পিডিফ ফাইল শুধু ভিউ করতে পারবেন।

২. রেপ্লিগো পিডিএফ রিডারঃ

পিডিএফ ফাইল রিড করার করার জন্য আমার দেখা সব চাইতে ভাল অ্যাপস দুটি হচ্ছে ই-যেড পিডিএফ রিডার ও রেপ্লিগো পিডিএফ রিডার। এদের মধ্য থেকে রেপ্লিগো পিডিএফ রিডারটা শেয়ার করলাম।

৩. প্রেয়ার টাইম্‌স প্র/আযানঃ

আমি নিজে আযান এর অনেকগুলো অ্যাপস ব্যাবহার করেছি। তাদের মধ্য থেকে সব চাইতে ভালটা (প্রেয়ার টাইম্‌স প্র )আপনাদের সাথে শেয়ার করলাম। ডাউনলোড করার পর ইন্সটল করে সেটিংস্‌ থেকে আমদের দেশ,শহর, হানাফি মাহজাব ইত্তাদি সিলেক্ট করুন।আর অ্যালার্ম এ আযান সিলেক্ট করে দিন।
বিঃদ্রঃ আযান এর সব আপস গুলতেই ওয়াক্ত হওয়ারর সাথে সাথে আযান (অ্যালার্ম)দেয়। সুতরাং জোহর ওয়াক্ত যদি ১২টায় হয় তাহলে আজানও ১২ টাতেই দিবে। আপনি যদি ১ টা তে আযান শুনতে চান তাহলে মূল টাইম এর সাথে অতিরিক্ত ৬০ মিনিট যোগ করে দিন ব্যাস কাজ শেষ।

৪. সহিহ বোখারিশরীফ :

৫. আই এম প্র/ মেসেঞ্জারঃ

আপনারা অনেকেই ফেসবুক, ইয়াহু, স্কাইপ, জি টক ইত্তাদি মেসেঞ্জার ইউস করেন। আবার অনেকে এক অ্যাপ দিয়ে সব সোশ্যাল নেটওয়ার্ক এ যুক্ত হওয়ার জন্য নিমবাজ,ইবাডি,আই.এম.ও ইউস করেন। তাদেরকে বলবো আই এম প্র মেসেঞ্জারটি ইউস করে দেখেন বাকি সব মেসেঞ্জার বাদ দিয়ে দিবেন। এই একটি অ্যাপ দিয়ে আপনি ফেসবুক, ইয়াহু, স্কাইপ, জি টক শহ মোট ১৭/১৮ টি সোশ্যাল নেটওয়ার্ক এ চ্যাট করতে পারবেন। প্রতি বার আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করার ঝামেলা নেই।

৬. কে-নাইন মেইলঃ

আপনারা যারা পিসিতে অউটলুক ইউস করেন তাদের জন্য এই অ্যাপসটি খুব কাজের।আপনাদের যাদের একাধিক মেইল অ্যাকাউন্ট আছে তারা এই একটি অ্যাপ দিয়ে আপনি আপানার একাধিক ইয়াহু, জিমেইল, হট মেইল, আউটলুক মেইল চেক করতে পারবেন।

৭. নিউজ-হানট/বাংলা পত্রিকাঃ

আমি নিজে বাংলা পত্রিকার পড়ার জন্য শুরুতে প্রথমআলো অ্যাপসটি ব্যবহার করতাম। খুব ভাল অ্যাপস কিন্তু পরবর্তীতে নিউজ-হানট নামে এই অসাধারণ অ্যাপস টি পাই। এখানে বাংলা তিনটি পত্রিকাএকসাথে পাবেন(প্রথম আলো, কালেরকণ্ঠ, নয়া দিগন্ত) এবং একটি ইংরেজি পত্রিকাও পাবেন।

৮. সিস্টেম অ্যাপ রিমুভারঃ

এই অ্যাপ টির মাধ্যমে আপনি আপনার মোবাইল এর অনাবশ্যক সিস্টেম অ্যাপ রিমুভ করতে পারবেন। তবে এর জন্য আপনার মোবাইল রুট করা থাকতে হবে। যাদের মোবাইল এর ইনটারনাল মেমোরি কম তাদের জন্য খুব কজের জিনিস। কিছু কিছু অ্যাপস আছে যেগুলো সেটের সাথে প্রি ইন্সটসড করা থাকে বিধায় সেগুলো আন-ইন্সটল করা যায় না কিন্তু এগুলোর সাথে সিস্টেম এর কোন যোগসূত্র নেই। যেমনঃ ফেসবুক, পিং, এটি এন্ড টি ইত্যাদি। তবে ১০০% নিশ্চিত না হয়ে কোন অ্যাপ রিমুভ করবেন না।

৯. অ্যাপ বেক-আপ রিস্টোরঃ

গুগল প্লে থেকে মোবাইল এ কোন অ্যাপ মোবাইল এ ডাউনলোড করলে সেই অ্যাপটি সরাসরি ইন্সটল হয় তাই উক্ত অ্যাপ এর কোন বেক-আপ থকে না ফলে একবার আন-ইন্সটল করলে আবার ডাউনলোড করার ঝামেলা করতে হয়। অ্যাপ বেক-আপ রিস্টোর আপটির মাধ্যমে আপনি চাইলে গুগল প্লে থেকে নামানো কোন অ্যাপ এর বেক-আপ রাখতে পারবেন এবং আন-ইন্সটল করার পরেও চাইলে ব্যাকআপ অংশ থেকে আবার ইন্সটল করতে পারবেন।

১০. হটস্পট শিল্ড ভি পি এনঃ

আমাদের দেশে অনেকেই আছেন যারা মোবাইল থেকে গুগল প্লেতে অ্যাক্সেস করতে পারে না বা মাঝে মাঝে সমস্যা হয়। তারা হটস্পট শিল্ড ভি পি এন অ্যাপ টি ইন্সটল করে এই সমস্যা থেকে বাঁচতে পারবেন আশা করি।

১১. বাংলা অভিধানঃ

গুগল প্লেতে বেশ কয়েকটি বাংলা অভিধান রয়েছে। তাদের মধ্য থেকে ইংলিশ বাংলা ডিকশনারী ও বাংলা ডিকশনারী নাও অফলাইন আপনাদের সাথে শেয়ার করলাম। দুটি ডিকশনারীই খুব ছোট এবং অফলাইনে ব্যাবহার উপযোগী।

১২. মালটি লিং কীবোর্ড/ বাংলা কিবোর্ডঃ

আপনার অ্যান্ড্রএড মোবাইল থেকে বাংলা লিখার জন্য এই অ্যাপটি ব্যাবহার করতে পারেন। তবে এজন্য আপনার সেট বাংলা ফন্ট সাপরটেড হতে হবে।

১৩. ব্লু-টুথ ফাইল ট্রান্সফার/ফাইল ম্যানেজারঃ

মেমোরি কার্ড রিড করার জন্য খুব ভাল একটি অ্যাপ। অনেক খোঁজাখুজির পর অ্যাড ফ্রী ভার্সনটি পেয়েছিলাম তাই শেয়ার করলাম।

১৪. স্ক্রীন শট ইটঃ

ব্লগের প্রয়োজনে বা বন্ধুদের সাথে শেয়ার করার জন্য আমাদের মাঝে মাঝে মোবাইল এর ইন্তারনাল পিকচার তোলার দরকার হয়। এই আপটি দিয়ে আপনি আপনার সেটের ভেতরকার ছবি তুলতে পারবেন।

১৫. কাডিলাস অ্যান্ড ডায়ানসরসঃ

কাডিলাস অ্যান্ড ডায়ানসরস (আমাদের দেশের মোস্তফা) গুগল প্লেতে না থাকলেও এর জনপ্রিয়তার কথা আর নাই বা বললাম। ছোটবেলা থেকেই অনেকের এই গেমটির প্রতি রয়েছে প্রচণ্ড ভালবাসা। এমনকি এখনো খেলতে ভালো লাগে মোবাইলে। তাই শেয়ার করলাম আসাধারন এই গেমটি।
:arrow: প্রয়োজনীয় অ্যান্ড্রয়েড ভার্সনঃ ১.৬+ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।( ৫ মেগাবাইট)
৬:৩২ PM | 0 comments | Read More

অ্যান্ড্রয়েড সিক্রেট কোড – লাগলে এদিকে আসুন

Written By Palash Saha on মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৩ | ৭:২৯ PM

আশাকরি সবাই ভালো আছেন। এই কোড গুলোর কিছু কিছু আপনাদের চেনা আবার কিছু কিছু অচেনা, যেমন #০৬# কোড এর ব্যবহার আমরা প্রায় সবাই জানি।  আমি এই কোডগুলো আমার samsung ফোন এ টেস্ট করে দেখেছি।

আমি এক এক করে কোড ও তার ব্যবহার দিলাম:-
কোডব্যবহারবিবরণ
*#1234#Basic Informationফার্মওয়্যার, মডেল নম্বর সম্বন্ধে জানার জন্য
*#12580*369#Basic Informationএটিও একই কাজ করে কিন্তু এটা থেকে মোবাইল এর হার্ডওয়্যার সম্বন্ধে জানতে পারবেন
*#0228#Battery Informationএটা থেকে ব্যাটারির - যেমন ভোল্টেজ, টেম্পারেচার, লেভেল, সিগনাল স্ট্রেংথ এইসব জানতে পারবেন
*#32489# or *#2263#Service Menu [ code]এটি সার্ভিস মেনু, এটি ব্যবহার করার জন্য আপনাকে সার্ভিস কোড জানতে হবে
*#*#197328640#*#*Service Menuএটি গ্রাফিকাল মেনু, এটা ব্যবহার করতে কোড জানতে হবে না
*#*#7780#*#*Factory ResetWill affected
  1. Google account settings stored in your phone
  2. System and application data and settings
  3. Downloaded applications
Will Not affected
  1. Current system software and bundled applications
  2. SD card files e.g. photos, music files, etc
*2767*3855#Full Format / Hard ResetWill affected
  1. Google account settings stored in your phone
  2. System and application data and settings
  3. Downloaded applications
  4. Current system software and bundled applications
  5. SD card files e.g. photos, music files, etc
*#*#273283*255*663282*#*#*Backup Images, Sound, Video and Voice memo ইত্যাদি ফাইল কপি করা যাবে
*#*#34971539#*#*Update Camera Firmware* Update camera firmware in image (Don't try this option)
* Update camera firmware in SD card
* Get camera firmware version
* Get firmware update count
*#272*IMEI#
To change the salescodes and reset the user data
*#*#7594#*#*End Call / Power Systemপাওয়ার বাটন চাপলে Silent mode, AirPlane mode and Power off এই ৩ টে অপসন আসে, ডাইরেক্ট অফ করার সিস্টেম
*#*#8255#*#*GTalk Service MonitorGtalk Service Mode
*#*#232337#*#Shows Bluetooth device addressBluetooth এড্রেস দেখাবে
*#*#232338#*#*Shows WiFi MAC addressWiFi MAC এড্রেস দেখাবে
*#*#3264#*#*RAM versionShow RAM version
*#*#0*#*#*Full Phone TestUsed For Phone Diagnostic
*#*#232331#*#*Bluetooth test
*#*#0842#*#*Vibration test
*#*#2664#*#*Touch screen test
*#*#0588#*#*Proximity sensor test
*#*#0673#*#* or *#*#0289#*#*Melody test
*#*#1472365#*#* or *#*#1575#*#*GPS test
*#*#2663#*#*Touch screen version
*#*#526#*#*WLAN Test
কিছু কোড আমি বাদ দিয়েছি, কারণ ওগুলো অপ্রয়োজনীয়
আজ এই পর্যন্তই
৭:২৯ PM | 0 comments | Read More

অ্যান্ড্রয়েডের জন্য ১০ কৌশল

Written By Palash Saha on শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৩ | ৭:০১ PM

অ্যান্ড্রয়েডের জন্য ১০ কৌশল


অনেকেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করেন।সার্চ ইঞ্জিন গুগলের অর্থায়নে অ্যান্ড্রয়েড ইনকরপোরেটেড নামের একটি প্রতিষ্ঠান এটির মানোন্নয়ন করলেও পরবর্তী সময়ে ২০০৫ সালে গুগল তা কিনে নেয়। উইকিপিডিয়ার দেওয়া তথ্যমতে, ২০১২ সালের শেষের দিকে এসে পৃথিবীতে ১২ কোটির বেশি অ্যান্ড্রয়েডভিত্তিক স্মার্টফোন চালু রয়েছে, যা মোবাইল অপারেটিং সিস্টেমের ৭২ শতাংশ বাজার দখল করে রয়েছে। কিছু কৌশল অবলম্বন করলে অ্যান্ড্রয়েড সেটের কাজের দক্ষতা আরও বাড়ানো যায়। সে রকম ১০টি কৌশলনিচে দেওয়া হলো।

১আপনার সেটকে জানুন

আপনার অ্যান্ড্রয়েড সেটটিকে জানাটা খুব গুরুত্বপূর্ণ। সেটটির ধারণক্ষমতা কত, সেটটির অপূর্ণতা কী—এসব জানা খুব দরকার। কারণ, আপনি যে ফিচার বা অ্যাপস ব্যবহার করছেন, সেটা সেটটির জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়াচ্ছে কি না, সেটা বুঝতে সেটটির খুঁটিনাটি আপনার জানতে হবে।

২

হালনাগাদ করুন নিয়মিত

যদি আপনি নিয়মিত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে হালনাগাদ না করে থাকেন, তবে অবশ্যই সেটা করে নিন। গুগল এখন অ্যান্ড্রয়েডের নতুন নতুন সংস্করণ বের করছে, যার প্রতিটিই আগের সংস্করণ থেকে উন্নত ও দ্রুততর। সর্বশেষ অ্যান্ড্রয়েড সংস্করণে থাকলে আপনার অ্যান্ড্রয়েড সেট আগের থেকে ভালো কাজ করবে।একই সঙ্গে বেশি স্থিতিশীল গ্রাহক উপযোগী সেবা দিতে পারবে। সর্বশেষ অ্যান্ড্রয়েডের ৪ দশমিক ২ সংস্করণ বাজারে চালু রয়েছে। আপনার অ্যান্ড্রয়েড সেটের সিস্টেম আপডেট অপশনে গিয়ে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণে হালনাগাদ করে নিতে পারবেন।

৩

মুছে ফেলুন অবাঞ্ছিত অ্যাপস

যখনই আপনি অ্যাপস স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল করবেন, সঙ্গে সঙ্গেই সেটি আপনার ফোনের কিছু জায়গা দখল করবে। একই সঙ্গে সেটি চালু রাখতে সেটের প্রসেসরকে ব্যস্ত রাখবে। অ্যান্ড্রয়েড সেটের যত বেশি জায়গা অ্যাপস দিয়ে পূর্ণ করে রাখবেন অথবা অ্যাপসটি যতটা প্রসেসরকে ব্যস্ত রাখবে, সেটের কাজ ততটা খারাপ হতে থাকবে, যা সেটটিকে ধীরগতির করে ফেলবে। সেসব অ্যাপস ফোনে ইনস্টল করে রাখবেন না, যেগুলোর কোনো দরকার নেই।

৪

অপ্রয়োজনীয় অ্যাপসগুলো থাক নিষ্ক্রিয়

যেসব অ্যাপস আপনি সচরাচর ব্যবহার করেন না, সেসব অ্যাপস নিষ্ক্রিয় করে রাখুন। এতে সেটের প্রসেসরের ওপর চাপ কমবে। অ্যান্ড্রয়েডে পারফরমেন্স অ্যাসিস্ট্যান্ট নামের একটি ফিচার আছে, যেটিতে গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো ডিজঅ্যাবল করে রাখতে পারবেন। পরবর্তী সময়ে প্রয়োজনের সময় সেগুলোকে আবার এনাবল করে ব্যবহার করতে পারবেন।

৫

হালনাগাদ করুন অ্যাপস

আপনার অ্যান্ড্রয়েড সেটের অ্যাপসগুলো নিয়মিত হালনাগাদ করুন। অ্যান্ড্রয়েডের অ্যাপস স্টোর গুগল প্লে থেকে অ্যাপস নির্মাতারা নিয়মিত আপডেট দিয়ে থাকেন। এতে অ্যাপসগুলো সহজে ব্যবহারের উপযোগী এবং নতুন ফিচার যুক্ত করে।

৬

ভালো মানের মেমরি কার্ড ব্যবহার করুন

মুঠোফোনের ডেটা কিংবা অ্যাপস সংরক্ষণের জন্য দ্রুতগতির মেমরি কার্ড ব্যবহার করুন। বাজারে অ্যান্ড্রয়েড সেটের জন্য ২ গিগা থেকে ৩২ গিগাবাইটের মেমোরি কার্ড পাওয়া যায়। মেমোরি কার্ড কেনার সময় লক্ষ রাখুন, এটি উচ্চগতিসম্পন্ন কি না। যদি আপনার অ্যান্ড্রয়েড সেটটির পারফরমেন্স বাড়াতে চান, তাহলে অবশ্যই ক্লাস ৬ কিংবা ক্লাস ১০ মানের মেমোরি কার্ড ব্যবহার করুন।

৭

কম উইজেট চালু রাখুন

উইজেট কোনো অ্যাপস নয়। কিন্তু এগুলো অ্যান্ড্রয়েড সেটে চালু থাকে, যখন থেকে এগুলো সক্রিয় করে দেওয়া হয়। সাধারণত স্মার্টফোন ব্যবহারকারীরা আবহাওয়ার খোঁজখবর, গুরুত্বপূর্ণ তারিখ মনে রাখার কিংবা ব্লুটুথ ও জিপিএসের উইজেট মুঠোফোনের হোম স্ক্রিনে রেখে দেন। একসঙ্গে অনেক উইজেট চালু রাখলে সেগুলো সেটের ব্যাটারি ও প্রসেসরের ওপর চাপ সৃষ্টি করে, যা আপনার অ্যান্ড্রয়েড সেটটির পারফরমেন্স দুর্বল করে দেয়।

৮

লাইভ ওয়ালপেপার পরিহার করুন

যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন, তাঁরা অনেকেই লাইভ ওয়ালপেপার ফিচারটি পছন্দ করেন। কিন্তু এটি অ্যান্ড্রয়েড সেটের প্রসেসরের ওপর প্রভাব ফেলে, যা আপনার সেটের ব্যাটারি দ্রুত নিঃশেষ করে।

৯

সিংক করা বন্ধ করুন

সিংক অবশ্যই একটি ভালো ফিচার, যা আপনাকে অ্যান্ড্রয়েড সেটের বিভিন্ন ফিচারের আপডেটের খোঁজখবর দেবে এবং ব্যাকআপ করে রাখবে। কিন্তু সিংক অপশন চালু রাখলে এটা নিয়মিত আপনাকে নোটিফিকেশন পাঠাবে এবং বাইরের সার্ভারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবে। যেমন আপনি যদি জিমেইলের সিংক অপশন অন করে রাখেন, তবে এটি পাঁচ মিনিট পর পর স্বয়ংক্রিয়ভাবে জিমেইল অ্যাকাউন্ট চেক করবে, যা আপনার অ্যান্ড্রয়েড সেটের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। এ সমস্যা সমাধানে সিংক সেটিংসে গিয়ে পছন্দের অ্যাপসগুলোর সিংক অপশন চালু রেখে বাকিগুলো বন্ধ করে দিতে পারেন।

১০

অ্যানিমেশন বন্ধ করুন

অ্যান্ড্রয়েড সেটে আমরা অজান্তেই অনেক অ্যানিমেশন চালু করে রাখি, যা সেটের ব্যাটারি এবং প্রসেসরের ওপর অতিরিক্ত ভার দিয়ে দেয়। যদি আপনি অ্যান্ড্রয়েড সেটের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট না থাকেন, তবে অ্যানিমেশন বন্ধ করে দিলে খুব দ্রুত সেটের পারফরম্যান্স সন্তোষজনক অবস্থায় পাবেন।

Comment Please

c8kPr
৭:০১ PM | 0 comments | Read More

বাংলা ফন্ট ইন্সটল করুন এন্ড্রইয়েড ফোনে

Written By Palash Saha on মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৩ | ৪:৫৮ PM

বর্তমান সময়ে স্মার্ট ফোন ও ট্যাবলেট পিসি হিসেবে যে প্ল্যাটফর্মের নাম সবার আগে আসে সেটি হচ্ছে এন্ড্রয়েড। নতুন করে এ বিষয়ে বলবার আর কিছুই নাই। কিন্তু এন্ড্রয়েড ডিভাইস কেনার পর বাংলা ফন্ট দেখতে না পাওয়ায় আমরা বেশ হতাস হয়ে পড়ি। বাংলা ফন্ট দেখার একমাত্র উপায় তখন হয়ে দাড়ায় অপেরা মিনি। কিন্তু তাতে ডাটা যেমন খরচ ব্রাউজিং ও স্লো হয়ে যায়।এন্ড্রয়েড এর আসল মজা এর অ্যাপস এ। কিন্তু দুখের বিষয় হচ্ছে জনপ্রিয় বিভিন্ন অ্যাপ যেমন ফেসবুক,টুইটার,জিমেইল ইত্যাদিতে বাংলা ফন্ট দেখা যায় না। ফন্টের পরিবর্তে বক্স দেখা যায়। যা অনেকটা বিরক্তিকর। তাই আজ তার সমাধান নিয়ে আসলাম। বেশি খুশি হবার দরকার নাই ভাই। এতেও কিছু সমস্যা আছে। যেমন একার আকার অক্ষরের আগে পিছে যায়, যুক্ত অক্ষর সমস্যা। তবে যাই বলেন নাই মামার থেকে কানা মামা ত ভালই। কি বলেন? তবে আর দেরি কেন ? টিউটোরিয়াল শুরু করা যাক।
# আপনার ফোন রুট করতে হবে। সাহায্যের জন্য এখানে যান ।
# ফোন এ রুট ব্রাউজার ইন্সটল দিন । রুট ব্রাউজার ডাউনলোড লিঙ্ক
# সুপার ইউসার পারমিশন চাইলে accept করুন।
# এবার বাংলা ফন্ট টি ডাউনলোড দিন । বাংলা ফন্ট ডাউনলোড লিঙ্ক
# এখন ফোন থেকে রুট এক্সপ্লোরার ওপেন করুন।
# /system ফোল্ডার এ প্রবেশ করুন।
# / fonts ফোল্ডার এ প্রবেশ করুন ।
# ফোল্ডার এ Mount r/w তে ট্যাঁপ করুন।
#DroidSansThai.ttf অথবা DroidSansHebrew.ttf অথবা DroidArabicThai.ttf রিপ্লেস করা যাবে। কারন এই ফন্ট গুলোর তেমন দরকার হয় না। মনে করি আমরা DroidSansThai.ttf নিয়ে কাজ করছি। DroidSansThai.ttf সিলেক্ট করে ফন্ট রিনেম এ ক্লিক করুন। এবার ফন্ট টির নাম কপি করুন। এবং নতুন নাম দিন DroidSansThaiOld.ttf। অন্য গুলোর ক্ষেত্রেও একই। এবার যে বাংলা ফন্টটি ডাউনলোড করেছিলেন সেটি রিনেম করে DroidSansThai.ttf করুন। ফন্ট টি এস ডি কার্ড থেকে system/fonts/ ফোল্ডার এ পেস্ট করুন।
# ফোন রিস্টার্ট দিন। এখন আপনি আপনার ফোনে বাংলা ফন্ট দেখতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতন ফন্ট ইন্সটল করতে পারবেন কিন্তু সেতা ট্রু টাইপ ফন্ট(.ttf) হতে হবে
একটা কথা এটা চেষ্টা করার আগে আপনার রম ব্যাকআপ দিয়ে নিবেন। তাহলে কোন রকম সমস্যা হলে আপনি আবার রম রিষ্টর করতে পারবেন।
আর যাদের কাছে এই পদ্ধতি জটিল মনে হয় তারা এই অ্যাপ টি ট্রাই করতে পারেন।ফন্ট চেঞ্জার
আরও কিছু লিঙ্ক এই বিষয়ে যা আপনার কাজে লাগতে পারে। (নেট থেকে সংগ্রহীত)
ভাল লাগলে শেয়ার করুন। আরও নতুন পোস্ট নিয়ে শীঘ্রই আবার হাজির হবো । ধন্যবাদ পড়বার জন্য।লেখাটি পূর্বে আমার ব্লগ এ প্রকাশিত হয়েছে। সময় হলে ঘুরে আসতে পারেন।
৪:৫৮ PM | 0 comments | Read More

ক্যাস্পারস্কি এন্টিভাইরাস আপনার এন্ড্রয়েড ফোনের জন্য লেটেস্ট এবং আপডেট ( পরিক্ষীত ) ফুল ভার্সন

Written By Palash Saha on শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১২ | ৮:১৯ PM


 প্রথমে আপনার এন্ড্রয়েড ফোনে ইন্সটল করে নিন এই ক্যাস্পারস্কি এন্টিভাইরাস সফটওয়্যার টি। ইন্সটল শেষে Validation এ ক্লিক করুন এবং নেক্সট ক্লিক করুন এবার  Active প্রেস করুন এবং এখানে আপনি আপনার পাসওয়ার্ড সেট করে দিন যাহা পরবর্তীতে আপনার কাজে আসবে। আপডেট এবং সিস্টেম স্কিন করা বা রিমুভ করার জন্য এই পাসওয়ার্ড দিয়ে ই করতে হবে তাই পাসওয়ার্ড খেয়াল রাখবেন। এবার পাসওয়ার্ড দিয়ে নেক্সট প্রেস করুন এবং ইয়েস। আপনি এখানে পূর্বে যে পাসওয়ার্ড দিয়েছেন আবারো সেই পাসওয়ার্ড দিয়ে এবার ভিতরে প্রবেশ করুন।
এখানে এবার এ-মেইল চাইতে পারে সেটাকে এড়িয়ে জেতে পারেন চাইলে নতুনবা ই-মেইল এন্ট্রি করতে ও পারেন কোন সমস্যা নেই, আমি এড়িয়ে গেলাম এবং স্কিপ প্রেস করেছি, এখানে আবার স্কিপ প্রেস করুন এবার দেখুন ম্যাসেজএসেছে ( Start Full Version ) প্রেস করুন।
আপনার এন্টিভাইরাস টি এখন ফুল ভার্সন হয়ে গেছে। তবে আপডেট নেই এবার আপডেট ও করে নিন সরাসরি ক্যাস্পারস্কি সার্ভার থেকে এবার ক্লিক করুন  ( Anti virus ) + Start Update. আপডেট শেষে স্কিন করে নিন, এবং চাইলে এখানে আপনি সেটিংস ও পরিবর্তন করে নিতে পারেন।সেটিংস এ ক্লিক করে প্রটেকশন মোড ফুল করে নেবেন। একবার সিস্টেম স্কিন করে দেখুন কেমন ফারফরমেন্স দেখাচ্ছে এই সফটওয়্যার টি।
এই সফটওয়্যার টি আমি নিজে ব্যাবহার করতেছি, এবং আমি যে ভাবে ইন্সটল করেছি আমার ফোনে ঠিক সেই ভাবে আপনাদের কেও বলেছি। তাই কেউ যদি ইন্সটল বা অন্য কোন সমস্যায় পড়ে যান। আমাকে কমেন্ট করবেন আমি হেল্প করতে চেষ্টা করবো… ইনশাআল্লাহ।
এন্ড্রয়েড ১.৫ এর উপরে সকল ভার্সনে ইন্সটল করা যাবে ( রুট বা কোন কিছুর প্রয়োজন নেই )
সফটওয়্যার ডাউনলোডের জন্য ক্লিক করুন এই লিঙ্কে >> http://ge.tt/3pkFlHU/v/2?c
আল্লাহ হাফিজ
৮:১৯ PM | 0 comments | Read More

Netqin Mobile Guard – মোবাইলের অভিভাবক

Written By Palash Saha on শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১২ | ৭:০৩ PM

আসসালামু আলাইকুম

আশা করি ভাল আছেন সবাই।
আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব তা স্মার্ট ফোন ইউজারদের জন্য।
এটি একটি ফ্রী এপ্লিকেশন যা মোবাইল ব্যবহারকারীদের ফোন অপারেট করতে অনেক ভাবে সাহায্য করতে পারে।


এর বিভিন্ন ফিচার গুলোর মধ্যে অন্যতম হলঃ
1. যারা সিম্বিয়ান মোবাইল ব্যবহার করেন তারা যখন Bluetooth দিয়ে কোন ফাইল রিসিভ করেন তখন তা ইনবক্সে জমা হয়, যা একটা একটা করে সেভ করতে অনেক ঝামেলার ব্যপার। কিন্তু Netqin Mobile Guard দ্বারা আপনি সহজেই সবগুলো মার্ক করে যে কোন ফোল্ডারে একসাথে সেভ করতে পারবেন।
২. এর ফাইল ম্যানেজার এর সাহায্যে আপনি সহজেই আপনার Phone memory, Memory Card, ROM, Disk Cache এর মাধ্যমে আপনার ডাটা acess করতে পারবেন।
৩. এর ওয়েব ম্যানেজার এর সাহায্যে আপনি আপনার নেটওয়ার্ক ডাটা (মেগাবাইট) এর হিসাব রাখতে পারবেন।
৪. আপনি আপনার মোবাইলের সকল Application নিয়ন্ত্রন করতে পারবেন এবং Cloud Scan করতে পারবেন।
৫. Call Filter করতে পারবেন।
৬. রানিং application বন্ধ করতে পারবেন।


৭. Spam Clean করে Phone Memory চলেয়ান করতে পারবেন।
৮. Contacts ব্যাকআপ রাখতে পারবেন। (Memory card অথবা Server যেটাতে খুশি)
এছাড়াও আপনি অপারেটিং সিস্টেম স্ক্যান সহ আরো অনেক কাজ করতে পারবেন।
আর এতে কোন সিরিয়াল কিংবা টাকা দিতে হয় না।
তাহলে চলুন আর দেরি না করে ডাউনলোড করি।
ডাউনলোড লিঙ্কঃ               Symbian S60V5  ════ http://www.mediafire.com/download.php?2crvonv5i5di25q
৭:০৩ PM | 0 comments | Read More

যে ভাষায় বলুক, শুনবেন নিজের ভাষায়!

Written By amor das on বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১২ | ১১:১৬ AM

ভাউস কমপ্রেনেজ লা ফ্রানসয়েস? কিছুই বুঝলেন না তাই না? ফরাসি ভাষায় এর অর্থ দাঁড়ায় ‘আপনি কি ফরাসি বোঝেন’? আপনি যে ঘাবড়ে যাবেন এটা নিশ্চিত যদি ফরাসি না জেনে থাকেন। কিন্তু হয়তো কিছুদিন পর অন্যের মাতৃভাষা শুনে আর থতমত খেতে হবে না। কারণ বৃহত্তম সার্চ ইঞ্জিন কোম্পানি গুগল একটি স্মার্টফোন তৈরীর কাজ শুরু করেছে যা সত্যিকার অর্থেই স্মার্ট বহুভাষী হিসেবে কাজ করবে। ফ্রান্স থেকে কেউ যদি আপনাকে বলে ‘ভাউস কমপ্রেনেজ লা ফ্রানসয়েস’ আপনি উল্টো তাকে শুনিয়ে দিতে পারবেন ‘আপনি কি বাংলা বোঝেন’! তিনিও কিন্তু বুঝে যাবেন আপনার কথা।
হয়তো অবিশ্বাস্য ঠেকছে অনেকের কাছে। কিন্তু গুগল যে তাৎক্ষণিক অনুবাদক স্মার্টফোন বাজারে আনার জন্য কাজ শুরু করেছে সেটি এই কাজই করবে। আপনি বলবেন আপনার ভাষায়, অপর প্রান্তের বক্তা বলবেন তার নিজের ভাষায়; কিন্তু দু’জনই শুনবেন নিজ নিজ মাতৃভাষায়। গুগল বর্তমানে লিখিত ভাষাকে বিভিন্ন ভাষায় অনুবাদের সেবা দিয়ে যাচ্ছে। কিন্তু মুখের কথাকে অনুবাদ করার কাজটা খুব কঠিন হবে বলে স্বীকার করেছে কোম্পানিটি। গুগল সিস্টেম কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে অন্যের কথা শুনবে এবং পরে সেটা অনুবাদ করবে। তবে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে প্রতিটি ভাষার আঞ্চলিক উচ্চারণ। স্মার্টফোনকে হয়তো শুদ্ধভাষাটি বুঝিয়ে দেয়া হলো। কিন্তু কেউ যদি একই ভাষার আঞ্চলিক টান কিংবা শব্দ ব্যবহার করেন তখন কি হবে? সংশ্লিষ্ট কোম্পানি বলেছে, যতদূর সম্ভব আঞ্চলিকতাকে গুরুত্ব দিয়ে ত্রুটিমুক্ত করা হবে। গুগলের স্মার্টফোন শব্দ ধরে ধরে অনুবাদ করবে না। প্রথমে অন্য প্রান্তের বক্তার পুরো বাক্য শুনবে, এরপর নিজের মতো করে সাজিয়ে অনুবাদ করবে
১১:১৬ AM | 0 comments | Read More

আপনার মোবাইল নাম্বার কে প্রয়োজন মতো Not Reachable করুন

Written By Palash Saha on বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১২ | ৫:৫২ PM

আমরা অনেক সময় বিশেষ কারন বসত ফোন কল গ্রহন করতে চাই না আবার মোবাইল বন্ধ করে রাখলে বুঝতে পারবে আমি হয়তো ইচ্ছা করে মোবাইল বন্ধ করে রেখেছি তখন মনে হয় যদি আমার মোবাইল টাকে Not Reachable করতে পারতাম তাহলে যে আমাকে কল করছে সে বুঝতে পারত না । সে ভাবতো হয়ত network পাচ্ছে না বলে এরকম হচ্ছে। কিন্তু এ কাজটি সিম বা ব্যাটারি না খুলে কি ভাবে করবেন ।আসুন জানি—আপনার মোবাইলের settings গিয়ে network তারপর Phone;Operator selection গিয়ে Manual সিলেক্ট ব্যাস আপনার মোবাইল search করে available operators খুজে বার করবে তখন আপনার মোবাইলে যে অপারেটারের সিম ব্যবহার করেন সেই অপারেটারের network সিলেক্ট না করে অন্য কোন অপারেটারের network সিলেক্ট করুন। কিন্তু back বোতাম চেপে back করবেন না তাহলে আপনার ফোন টি অবার signal ধরে ফেলবে।প্রয়োজন মতো Not Reachable রাখুন আর Reachable করতে ছাইলে back বোতাম চাপুন।ভালো ও সুস্থ থাকুন।
৫:৫২ PM | 0 comments | Read More

মোবাইলেই শুনুন অনলাইন রেডিও (জাভা)

Written By Palash Saha on মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১২ | ৬:০৭ PM

আসসালামু আলাইকুম ।
বর্তমানে বাংলা রেডিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখন বেশিরভাগ মোবাইলেই এফএম রেডিও যুক্ত থাকে। রেডিও মাধ্যম গুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে এফএম ব্যান্ডের রেডিও। কিন্তু ঢাকাসহ কয়েকটি বিভাগীয় শহর ছাড়া এফএম রেডিও শোনা যায় না। রেডিও এর আরেকটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে ইন্টারনেট রেডিও বা অনলাইন রেডিও। ইন্টারনেট থাকলে অনলাইন থেকে প্লেয়ারের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন রেডিও শোনা যায়। কিন্তু বেশীরভাগ অনলাইন রেডিও মোবাইল ইন্টারনেট থেকে শোনার ব্যবস্থা নেই।
মোবাইল থেকে খুব সহজে কম মেগা খরচ করে যেভাবে অনলাইন রেডিও শুনবেন ।
আজকে থেকে আপনারাও খুবই অল্প স্পিডে এবং খুবই অল্প মেগাবাইট ইউজ করে অনলাইন রেডিও শুনতে পারবেন ।
যেভাবে শুনবেন ।
প্রথমে এখান থেকে
৮০কেবির সফটওয়্যারটা নামিয়ে নিন ।
এবার ওপেন করুন ।
একটা রেডিও লিস্ট পাবেন ।
সেখান থেকে একটা সিলেক্ট করে Play করুন ।
দেখুন একদম স্পষ্ট বাঁজছে ।
আপনি চাইলে এখানে চ্যানেল ADD কিংবা EDIT ও করতে পারবেন ।
ADD করতে অপশনে গিয়ে ADD এ ক্লিক করুন ।
এবার চ্যানেলের নাম দিন ।
লিংক দেন ।
যেমনঃ http://188.165.58.191:59272
দিন রেডিও আলোর নিশানের জন্য ।
কিছু অনলাইন বাংলা রেডিও ষ্টেশনের স্ট্রিম লিংক দিয়ে দিলাম-
রেডিও আলোর নিশান: http://188.165.58.191:59272
রেডিও গুনগুনঃ http://69.39.233.135:8032
রেডিও কোলাহলঃ http://83.170.109.107:8010
রেডিও এবিসিঃ http://69.39.233.135:8282
রেডিও আমারঃ http://114.130.35.222:8000
রেডিও টুডেঃ http://122.248.11.50:8000
রেডিও ঢাকাঃ http://202.4.100.2:8000
রেডিও মেট্রোঃ http://67.228.101.162:7600
রেডিও বিজয়ঃ http://radiobijoy.com:8000/
এছাড়া গুগলে খোঁজলে বাংলাদেশের সব অনলাইন রেডিওর এরকম লিংক পাবেন ।
৬:০৭ PM | 0 comments | Read More

আপনার মোবাইলকে বানান উইন্ডোজ 7/xp

Written By Palash Saha on বুধবার, ৩১ অক্টোবর, ২০১২ | ১০:১৭ PM

http://techgenie.com/wp-content/uploads/Windows-7..-300x188.jpgআমাদের অনেকের হয়তো কম্পিউটার কেনার সাধ্য নেই।থাকলেও ইচ্ছা হয় মোবাইলটাকে অন্যরকম করে সাজাতে।শিরোনাম দেখেই বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি। তো আর দেরি না করে নীচের DOWNLOAD LINK থেকে সফটওয়ারটা ডাউনলোড করুন আর আপনার মোবাইলকে বানিয়ে ফেলুন কম্পিউটার।এটি Win7/Xp দুইভাবেই ব্যবহার করা যাবে।তো আর দেরী কেন?তাড়াতাড়ি ডাউনলোড করে ফেলুন।
Name:- »windows7.sis
size:105.37 KB
link:- http://smahmedbd.tk/site_20.xhtml?get-n=10

১০:১৭ PM | 0 comments | Read More

দুটি মোবাইল দিয়েই তৈরী করুন সিকিউরিটি ক্যামেরা!!

Written By Palash Saha on মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১২ | ১২:০৬ PM

 screencam. এই সফটের মাধ্যমে আপনারা সিমবিয়ান s60v3 ফরমেটের দুটি মোবাইল থেকে যেকোন একটি কে মনিটর ও অপরটিকে কেমেরা বানাতে পারবেন। এবং গোরুত্বপূর্ণ দৃশ্য দেখামাত্র স্নেপ দিয়ে সেভ করে রাখতে পারবেন।
  • ১| এখান থেকে প্রথমে সফ্টওয়ারটা নামিয়ে উভয় সেটে ইনস্টল করুন। এবং উভয় সেটের ব্লোটুত ওপেন করুন।
  • ২| *দুটি মোবাইলের scrncams60অপেন করুন।
  • ৩| এবার যে সেটকে কেমেরা বানাতে চান তাতে নিচের মত স্টার করুন। এবং অপর সেটে কানেক্ট সিলেক্ট করে ব্লোটুতের মাধ্যমে কানেক্ট করুন। নিচে কিছু স্ক্রিনসট দিলাম।


  • ৪| এবার অপরটিতে নিচের মত কানেক্ট করুন


  • ৫| এবার উপভোগ করুন;

আশাকরি সফল হয়েছেন। এবার ইচ্ছা করলে গোরুত্বপূর্ণ দৃশ্য দেখামাত্র স্নেপ দিয়ে সেভ করে রাখতে পারবেন। কেমন লাগল জানাতে ভূলবেন না কিন্তূ। আর হে আমি কিন্ত হেক্‌ডকৃত মোবাইলে টেস্ট করেছি।
১২:০৬ PM | 0 comments | Read More

AD