windows 8 Activator আগের চেয়ে অনেক সহজে ১০০% সমাধান

Written By Palash Saha on সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৩ | ১১:০১ AM

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই ? আশা করি অনেক অনেক ভাল । আজ আপনাদের জন্য নিয়ে এলাম windows 8 Activator আগের চেয়ে অনেক সহজে ১০০% সমাধান।
কিভাবে করবেন???????
Windows 8 Activator

ডাউনলোড করে নিন উইন্ডোজ ৮ activator. তার পর zip file টি upzip করেন। যদি কোন সফটওয়্যার রান থাকে তবে Close করেনেন।
এবার এখানে Step One
থেকে Windows 8 Pro Final Activator ফাইলটি  Run as administrator করেন Right Click করে একটু অপেক্ষা করেন এবং Automatically Restart নিবে আপনার PC.
Step Two
এখানে WPE ফাইলটি  Run as administrator করেন Right Click করে।কটু অপেক্ষা করেন এবং Automatically Restart নিবে আপনার PC.
এবার মজা নেন, জেনুইন Windows এর মত। ব্যবহার করতে থাকেন নিট এন্ড ক্লিন।
সফটওয়্যারটি নিচের ডাউনলোড Button এ ক্লিক করে ডাউনলোড করে নিন।

download_large
নিজে ভাল থাকুন ও অন্যকে ভাল রাখুন  দুয়া করবেন যেন আরও পোষ্ট করতে পারি। আল্লাহ হাফেজ।
১১:০১ AM | 0 comments | Read More

কম্পিউটার Slow হয়ে গেছে? No Tension!!! Speed নিয়ে যান

Written By Palash Saha on বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৩ | ৯:৪০ PM


আজ আমি আপনাদের কিছু টিপস দেব (হয়ত আপনি আগে থেকেই জানতেন) যা আপনার PC কে আরও Speed দিতে পারে। কথা না বাড়িয়ে কাজে আসি ।নিম্নের কাজগুলো করে দেখুন :
  • Ctrl + Alt + Delete চেপে বা টাস্কবারে মাউস রেখে Right Button ক্লিক করে Task Manager খুলুন। তারপর Processes-এ ক্লিক করুন। অনেকগুলো Program- তালিকা দেখতে পাবেন। এর মধ্যে যেগুলো এখন কাজে লাগছে না সেগুলো নির্বাচন করে End Process-এ ক্লিক করে বন্ধ করে দিন। যদি কিছু ভুল করে বন্ধ করে ফেলেন এবং অপারেটিং সিস্টেমের যদি কোন সমস্যা হয় তবে PC রিস্টার্ট করুন।
  • কিছু সময় পরপর Start এ গিয়ে Run লিখে এনটার দিয়ে tree লিখে ok করুন।
  • Control Panel এ যান। Add or Remove এ দুই ক্লিক করুন।  Add/Remove windows components-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটির বামপাশে অদরকারি program গুলোর পাশের টিক চিহ্নগুলি তুলে দিন। তারপর Accessories and Utilities নির্বাচন করে Details এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটি থেকে যে program গুলো আপনার কাজে না সেগুলোর টিক চিহ্নগুলো তুলে OK করুন। এখন next এ ক্লিক করুন। Successful message আসলে Finish এ ক্লিক করুন।
  • অনেক সময় PC’র র‍্যাম কম থাকলে PC slow হয়ে যায়। ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে কিছুতা গতি বাড়ানো যায়। এর জন্য- My Computer এ মাউস রেখে right button ক্লিক করে properties-e যান। এখন advance এ ক্লিক করে performance এর settings এ ক্লিক করুন। আবার advance -এ ক্লিক করুন। এখন change এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Initial size ও Maximum size-এ আপনার ইচ্ছামত size লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুন। তবে Initial size এ আপনার PC’র র‍্যামের দ্বিগুণ এবং Maximum size এ র‍্যামের চারগুন দিলে ভাল হয়।
৯:৪০ PM | 0 comments | Read More

ফায়ারফক্স এর কিছু অতি প্রয়োজনীয় অ্যাড-অনস ।

Written By Palash Saha on সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৩ | ১০:১৬ PM


সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করলাম । আশা করি আপনাদের কাজে আসবে :)
Firefox সম্বন্ধে আমার নিশ্চয়ই কোনও বিবরন দেওয়া লাগবে না! ! ! সবাই চিনেন এইটাকে ! :P আর অ্যাড-অনস গুলোকে বলা যেতে Firefox এর প্রান । Firefox ব্যাবহার করার সময় আপনাকে সর্বোচ্চ সুবিধা প্রদান করার জন্য এবং আপনার ব্রাউজিং এক্সপেরিয়েন্স কে আনন্দময় করে তোলার জন্যই এসব অ্যাড-অনস তৈরি করা হয়েছে ।Firefox এর হিসাব অনুসারে এ পর্যন্ত প্রায় 3,181,046,567 সংখ্যক বার অ্যাড-অনস ডাউনলোড করা হয়েছে । তাহলে ফায়ারফক্স এর এই অ্যাড-অনস গুলো ব্যাবহার করা থেকে নিজেকে দূরে রাখবেন কেন????? নিচে আমি ফায়ারফক্স এর কিছু জনপ্রিয় অ্যাড-অনস নিয়ে সংক্ষেপে আলোচনা করলাম ।
Capture
১. WOT – Safe Surfing – আমার মতে ফায়ারফক্স এর যতগুলো অ্যাড-অনস আছে তার মধ্যে এইটা সর্বশ্রেষ্ঠ । তাই এইটা নিয়েই আগে লেখলাম । এই অ্যাড-অন এর কাজ হল আপনি যে ওয়েবসাইট এ যান টা কতটা বিশ্বাস যোগ্য তা দেখানো । এই অ্যাড-অন টির সারা বিশ্বে প্রায় 1,491,826 জন ইউজার আছে । আর মিলিওন খানেক মানুষের মতামত নিয়ে একটি সাইট সম্পর্কে আপনাকে জানায় । এমন কি গুগল সার্চ এ যেসব লিঙ্ক আসে সেগুলো বিশ্বাস যোগ্য কিনা অথবা স্প্যামি সাইট কিনা তার সম্বন্ধে রেটিং প্রদান করে । কোনও ওয়েবসাইট এর পাশে যদি সবুজ বৃত্ত আকারে থাকে তাহলে ধারনা করে নিন সাইট টি বিশ্বাস যোগ্য । আবার লাল বৃত্ত থাকলে ধরে নিতে হবে সাইট টি বিশ্বাস যোগ্য নয় । অনেক মানুষের রেটিং এর উপর নির্ভর করে যেহেতু এই অ্যাড-অন টি রেটিং প্রদান করে তাই আপনি নির্দ্বিধায় এর উপর বিশ্বাস রাখতে পারেন । এই অ্যাড-অন সম্পর্কে আরও জানতে এই লিঙ্ক এ যান ।
২. Adblock Plus - এটিও ফায়ারফক্স এর একটি অসাধারন অ্যাড-অন । এটি ফায়ারফক্স এর সবচেয়ে জনপ্রিয় অ্যাড-অন । আপনি যদি বিভিন্ন ওয়েবসাইট এর অ্যাডভার্টাইজমেন্ট / ট্র্যাকিং / ব্যানার এর দ্বারা বিরক্ত????? তাহলে এই অ্যাড-অন টি আপনার জন্যই । 13,287,756 জন ইউজার আছে এই অ্যাড-অন টির । এটি সম্বন্ধে আরও জানতে এবং ডাউনলোড করে ফায়ারফক্স এ অ্যাড করে নিতে এই লিঙ্ক এ যান।
৩. Easy YouTube Video Downloader – নাম শুনেই বুঝতে পারছেন ইউটিউব এর ভিডিও ডাউনলোড সংক্রান্ত এর কাজ । হ্যাঁ ঠিক এ ধরেছেন । IDM থাকলে ইউটিউব এর ভিডিও ডাউনলোড করা সহজ আর এই Easy YouTube Video Downloader থাকলে ডালভাত! এইটা আমার কথা না । বিশ্বাস না হলে বাকি 1,932,342জনকে জিজ্ঞেস কইরা দেখেন যারা এই অ্যাড-অন ইউজ করছে :) ! ইউটিউব এর ভিডিও দেখার সময় ভিডিওর নিচেই পাবেন ডাউনলোড করার অপশন । আর ভালো দিক তা হল যেকোনো ভিডিও কে আপনি M4A, MP3, MP4, AAC, FLV এবং HD format এ ডাউনলোড করার অপশন পাবেন (এইটা IDM এ নাই !) । বিস্তারিত জানতে এই লিঙ্ক এ যান ।
৪. Google Translator for Firefox – এই অ্যাড-অন টি অনেক কাজের । যেকোনো পেজ এর যেকোনো অংশ / পুরা পেজ যেই ল্যাঙ্গুয়েজ এই থাকুক না কেন, যদি আপনার ফায়ারফক্সে এই অ্যাড-অন টি থাকে তাহলে আর কোনও চিন্তা নেই । পুরা ওয়েবপেজ বা এর কিছু অংশ যে ভাষাতেই লেখা থাকুক না কেন তা সহজেই ইংলিশ, বাংলা বা অন্য যেকোনো ল্যাঙ্গুয়েজ এ ট্রান্সলেট করে দেখতে পারেন । আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই অ্যাড-অন টি অনেক কাজের । যদি এটি আপনার ফায়ারফক্স এর সাথে যোগ না করেন তাহলে বিরাট ভুল করলেন ! বিস্তারিত জানতেএখানে যান ।
৫. Proxtube- Unblocks YouTube – এর বিবরন এ বলছে যে এটি ফায়ারফক্স এর বিল্ট ইন প্রক্সি যাতে আপনি সহজে YouTube এ ঢুকতে পারবেন । আমি নিজে এখনও এটি ইউজ করি নি তাই বিশেষ কিছু বলতে পারলাম না । বিস্তারিত জানতে এই লিঙ্ক এ যান ।
৬. PDF Download – যেকোনো ওয়েবপেজ কে সেভ করুন PDF আকারে! অথবা কাউকে ইমেইল করুন । এই অ্যাড-অন টি অনেক কাজের। আপনি ও ট্রাই করে দেখুন । বিস্তারিত জানতে এই লিঙ্ক এ যান ।
৭ . Bitdefender QuickScan – বিশ্বের ১ নং অ্যান্টিভাইরাস দিয়ে খুব সহজে আপনার পিসি এর একটিQUICK SCAN করিয়ে নিতে পারবেন এর অ্যাড-অন এর মাধ্যমে । রিভিউ গুলো পড়ে ভালই মনে হল। তাই আপনি ট্রাই করে দেখতে পারেন এটি । বিস্তারিত জানতে এই লিঙ্ক এ যান।
৮. ScoreWatch – এই অ্যাড-অন তা আমার মতো ক্রিকেটপাগল মানুষ আছেন যারা তাদের জন্য ! স্কোর দেখতে আপনাকে বারবার টিভি বা  ক্রিকইনফো তে ঢুকতে হবে না। আপনার অ্যাড-অন বারেই স্কোর দেখতে পারবেন । উইকেট পড়লে সাথে সাথে অ্যালার্ট পেয়ে যাবেন । আর আমাদের দেশের খেলা দেখাবে কিনা তা নিয়ে চিন্তিত???? ১ম শ্রেণীর ক্রিকেট থেকে শুরু করে সকল আন্তর্জাতিক ম্যাচ এর খবর জানতে পারবেন আপনি এর মাধ্যমে । দেরি না করে ডাউনলোড করতে এখানে যান ।
আমার কাছে যে অ্যাড-অন গুলো ভালো লেগেছে সেগুলোর মধ্যে থেকে কয়েকটির নাম আজকে জানালাম। এটি সম্পূর্ণই আমার নিজের পছন্দ । তাই আপনাদের অনুরোধ করব এই পেজ এ গিয়ে নিজের ইচ্ছা মত অ্যাড-অন , থিম ও অন্যান্য বিভাগ গুলো থেকে আপনার পছন্দ মত জিনিস নিয়ে সাজিয়ে নিন আপনার ফায়ারফক্স কে।আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনার একটুও কাজে লেগে থাকে, তাহলে কমেন্ট এর মাধ্যমে জানালে খুশি হব। আপনাদের কমেন্ট থেকেই আমরা উৎসাহ পাই।
১০:১৬ PM | 0 comments | Read More

সিডি/ডিভিড রম (CD/DVD ROM) লক করে রাখুন


অনেক সময় আমাদের বাসায় বা অফিসে অপ্রেয়োজনে অনেকে সিডিরম খুলেন আর লাগান। আবার অনেকে এটার অপব্যবহার করেন, সিনেমা দেখেন। আবার অনেক সময় সমস্যা থাকলেও সিডিরম
নিজে নিজে খুলে যায়। এ সমস্যা থেকে মুক্তি পেতে LockCD নামের একটা ছোট সফটওয়্যার ইন্সটল করে নিন। ইন্সটল করার পর কোন ড্রাইভ লক করে রাখতে চান সেটা দেখিয়ে দিন। কারন অনেক পিসিতে একের অধিক সিডিরম বা ডিভিডি রম থাকে। লক করে রাখলে Eject বাটন কাজ করবে না।

১০:১২ PM | 0 comments | Read More

১৫ টি সুপার ডুপার ও প্রয়োজনীয় অ্যান্ড্রয়েড Apps এর সমাহার

Written By Palash Saha on বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৩ | ৬:৩২ PM

আমারা জানি গুগল প্লেতে লক্ষাধিক অ্যান্ড্রয়েড অ্যাপস রয়েছে। উক্ত অ্যাপস সম্ভার হতে প্রয়োজনীয় সব কাজের অ্যাপস বের করে ডাউনলোড করা প্রায় অসম্ভব।আর এনড্রএড নিয়ে যেহেতু আমার একটি ব্লগ রয়েছে তাই নানাবিধ অ্যাপস সম্পর্কে আমার মোটামুটি ভালই ধারনা রয়েছে।
আর এইসকল অ্যাপস হতে প্রয়োজনীয় কিছু এনড্রএড অ্যাপস আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলে রাখা ভাল আপনারা অনেকেই এই বিষয় গুলো জানেন তাই যারা জানেন না বা জানার সময় পান না তাদের জন্য আমার এই পোস্ট।ভুলত্রুটিহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

১. ডকুমেন্টস টু গো/ অফিস ফাইল রিডারঃ

মাইক্রোসফট অফিস ফাইল (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট) ও পিডিফ ফাইল রিড করার জন্য গুগল প্লেতে অনেক অ্যাপস রয়েছে।আমি মোটামুটি সব গুলোই ইন্সটল করে দেখিছি। তার মাঝে ডকুমেন্টস টু গো এবং অফিস সুইট প্র এই দুইটি অ্যাপস আমার কাছে সব চাইতে ভাল লেগেছে। তার মধ্যে ডকুমেন্টস টু গো (ফুল ভার্সন) আপনাদের সাথে শেয়ার করলাম। এই আপসটির মাধ্যমে আপনি আপনার মোবাইল থেকে যেকোনো কোন ডক ফাইল ( ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট) রিড, এডিট এমনকি নতুন ফাইল ক্রিয়েট করতে পারবেন।আর পিডিফ ফাইল শুধু ভিউ করতে পারবেন।

২. রেপ্লিগো পিডিএফ রিডারঃ

পিডিএফ ফাইল রিড করার করার জন্য আমার দেখা সব চাইতে ভাল অ্যাপস দুটি হচ্ছে ই-যেড পিডিএফ রিডার ও রেপ্লিগো পিডিএফ রিডার। এদের মধ্য থেকে রেপ্লিগো পিডিএফ রিডারটা শেয়ার করলাম।

৩. প্রেয়ার টাইম্‌স প্র/আযানঃ

আমি নিজে আযান এর অনেকগুলো অ্যাপস ব্যাবহার করেছি। তাদের মধ্য থেকে সব চাইতে ভালটা (প্রেয়ার টাইম্‌স প্র )আপনাদের সাথে শেয়ার করলাম। ডাউনলোড করার পর ইন্সটল করে সেটিংস্‌ থেকে আমদের দেশ,শহর, হানাফি মাহজাব ইত্তাদি সিলেক্ট করুন।আর অ্যালার্ম এ আযান সিলেক্ট করে দিন।
বিঃদ্রঃ আযান এর সব আপস গুলতেই ওয়াক্ত হওয়ারর সাথে সাথে আযান (অ্যালার্ম)দেয়। সুতরাং জোহর ওয়াক্ত যদি ১২টায় হয় তাহলে আজানও ১২ টাতেই দিবে। আপনি যদি ১ টা তে আযান শুনতে চান তাহলে মূল টাইম এর সাথে অতিরিক্ত ৬০ মিনিট যোগ করে দিন ব্যাস কাজ শেষ।

৪. সহিহ বোখারিশরীফ :

৫. আই এম প্র/ মেসেঞ্জারঃ

আপনারা অনেকেই ফেসবুক, ইয়াহু, স্কাইপ, জি টক ইত্তাদি মেসেঞ্জার ইউস করেন। আবার অনেকে এক অ্যাপ দিয়ে সব সোশ্যাল নেটওয়ার্ক এ যুক্ত হওয়ার জন্য নিমবাজ,ইবাডি,আই.এম.ও ইউস করেন। তাদেরকে বলবো আই এম প্র মেসেঞ্জারটি ইউস করে দেখেন বাকি সব মেসেঞ্জার বাদ দিয়ে দিবেন। এই একটি অ্যাপ দিয়ে আপনি ফেসবুক, ইয়াহু, স্কাইপ, জি টক শহ মোট ১৭/১৮ টি সোশ্যাল নেটওয়ার্ক এ চ্যাট করতে পারবেন। প্রতি বার আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করার ঝামেলা নেই।

৬. কে-নাইন মেইলঃ

আপনারা যারা পিসিতে অউটলুক ইউস করেন তাদের জন্য এই অ্যাপসটি খুব কাজের।আপনাদের যাদের একাধিক মেইল অ্যাকাউন্ট আছে তারা এই একটি অ্যাপ দিয়ে আপনি আপানার একাধিক ইয়াহু, জিমেইল, হট মেইল, আউটলুক মেইল চেক করতে পারবেন।

৭. নিউজ-হানট/বাংলা পত্রিকাঃ

আমি নিজে বাংলা পত্রিকার পড়ার জন্য শুরুতে প্রথমআলো অ্যাপসটি ব্যবহার করতাম। খুব ভাল অ্যাপস কিন্তু পরবর্তীতে নিউজ-হানট নামে এই অসাধারণ অ্যাপস টি পাই। এখানে বাংলা তিনটি পত্রিকাএকসাথে পাবেন(প্রথম আলো, কালেরকণ্ঠ, নয়া দিগন্ত) এবং একটি ইংরেজি পত্রিকাও পাবেন।

৮. সিস্টেম অ্যাপ রিমুভারঃ

এই অ্যাপ টির মাধ্যমে আপনি আপনার মোবাইল এর অনাবশ্যক সিস্টেম অ্যাপ রিমুভ করতে পারবেন। তবে এর জন্য আপনার মোবাইল রুট করা থাকতে হবে। যাদের মোবাইল এর ইনটারনাল মেমোরি কম তাদের জন্য খুব কজের জিনিস। কিছু কিছু অ্যাপস আছে যেগুলো সেটের সাথে প্রি ইন্সটসড করা থাকে বিধায় সেগুলো আন-ইন্সটল করা যায় না কিন্তু এগুলোর সাথে সিস্টেম এর কোন যোগসূত্র নেই। যেমনঃ ফেসবুক, পিং, এটি এন্ড টি ইত্যাদি। তবে ১০০% নিশ্চিত না হয়ে কোন অ্যাপ রিমুভ করবেন না।

৯. অ্যাপ বেক-আপ রিস্টোরঃ

গুগল প্লে থেকে মোবাইল এ কোন অ্যাপ মোবাইল এ ডাউনলোড করলে সেই অ্যাপটি সরাসরি ইন্সটল হয় তাই উক্ত অ্যাপ এর কোন বেক-আপ থকে না ফলে একবার আন-ইন্সটল করলে আবার ডাউনলোড করার ঝামেলা করতে হয়। অ্যাপ বেক-আপ রিস্টোর আপটির মাধ্যমে আপনি চাইলে গুগল প্লে থেকে নামানো কোন অ্যাপ এর বেক-আপ রাখতে পারবেন এবং আন-ইন্সটল করার পরেও চাইলে ব্যাকআপ অংশ থেকে আবার ইন্সটল করতে পারবেন।

১০. হটস্পট শিল্ড ভি পি এনঃ

আমাদের দেশে অনেকেই আছেন যারা মোবাইল থেকে গুগল প্লেতে অ্যাক্সেস করতে পারে না বা মাঝে মাঝে সমস্যা হয়। তারা হটস্পট শিল্ড ভি পি এন অ্যাপ টি ইন্সটল করে এই সমস্যা থেকে বাঁচতে পারবেন আশা করি।

১১. বাংলা অভিধানঃ

গুগল প্লেতে বেশ কয়েকটি বাংলা অভিধান রয়েছে। তাদের মধ্য থেকে ইংলিশ বাংলা ডিকশনারী ও বাংলা ডিকশনারী নাও অফলাইন আপনাদের সাথে শেয়ার করলাম। দুটি ডিকশনারীই খুব ছোট এবং অফলাইনে ব্যাবহার উপযোগী।

১২. মালটি লিং কীবোর্ড/ বাংলা কিবোর্ডঃ

আপনার অ্যান্ড্রএড মোবাইল থেকে বাংলা লিখার জন্য এই অ্যাপটি ব্যাবহার করতে পারেন। তবে এজন্য আপনার সেট বাংলা ফন্ট সাপরটেড হতে হবে।

১৩. ব্লু-টুথ ফাইল ট্রান্সফার/ফাইল ম্যানেজারঃ

মেমোরি কার্ড রিড করার জন্য খুব ভাল একটি অ্যাপ। অনেক খোঁজাখুজির পর অ্যাড ফ্রী ভার্সনটি পেয়েছিলাম তাই শেয়ার করলাম।

১৪. স্ক্রীন শট ইটঃ

ব্লগের প্রয়োজনে বা বন্ধুদের সাথে শেয়ার করার জন্য আমাদের মাঝে মাঝে মোবাইল এর ইন্তারনাল পিকচার তোলার দরকার হয়। এই আপটি দিয়ে আপনি আপনার সেটের ভেতরকার ছবি তুলতে পারবেন।

১৫. কাডিলাস অ্যান্ড ডায়ানসরসঃ

কাডিলাস অ্যান্ড ডায়ানসরস (আমাদের দেশের মোস্তফা) গুগল প্লেতে না থাকলেও এর জনপ্রিয়তার কথা আর নাই বা বললাম। ছোটবেলা থেকেই অনেকের এই গেমটির প্রতি রয়েছে প্রচণ্ড ভালবাসা। এমনকি এখনো খেলতে ভালো লাগে মোবাইলে। তাই শেয়ার করলাম আসাধারন এই গেমটি।
:arrow: প্রয়োজনীয় অ্যান্ড্রয়েড ভার্সনঃ ১.৬+ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।( ৫ মেগাবাইট)
৬:৩২ PM | 0 comments | Read More

অ্যান্ড্রয়েড সিক্রেট কোড – লাগলে এদিকে আসুন

Written By Palash Saha on মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৩ | ৭:২৯ PM

আশাকরি সবাই ভালো আছেন। এই কোড গুলোর কিছু কিছু আপনাদের চেনা আবার কিছু কিছু অচেনা, যেমন #০৬# কোড এর ব্যবহার আমরা প্রায় সবাই জানি।  আমি এই কোডগুলো আমার samsung ফোন এ টেস্ট করে দেখেছি।

আমি এক এক করে কোড ও তার ব্যবহার দিলাম:-
কোডব্যবহারবিবরণ
*#1234#Basic Informationফার্মওয়্যার, মডেল নম্বর সম্বন্ধে জানার জন্য
*#12580*369#Basic Informationএটিও একই কাজ করে কিন্তু এটা থেকে মোবাইল এর হার্ডওয়্যার সম্বন্ধে জানতে পারবেন
*#0228#Battery Informationএটা থেকে ব্যাটারির - যেমন ভোল্টেজ, টেম্পারেচার, লেভেল, সিগনাল স্ট্রেংথ এইসব জানতে পারবেন
*#32489# or *#2263#Service Menu [ code]এটি সার্ভিস মেনু, এটি ব্যবহার করার জন্য আপনাকে সার্ভিস কোড জানতে হবে
*#*#197328640#*#*Service Menuএটি গ্রাফিকাল মেনু, এটা ব্যবহার করতে কোড জানতে হবে না
*#*#7780#*#*Factory ResetWill affected
  1. Google account settings stored in your phone
  2. System and application data and settings
  3. Downloaded applications
Will Not affected
  1. Current system software and bundled applications
  2. SD card files e.g. photos, music files, etc
*2767*3855#Full Format / Hard ResetWill affected
  1. Google account settings stored in your phone
  2. System and application data and settings
  3. Downloaded applications
  4. Current system software and bundled applications
  5. SD card files e.g. photos, music files, etc
*#*#273283*255*663282*#*#*Backup Images, Sound, Video and Voice memo ইত্যাদি ফাইল কপি করা যাবে
*#*#34971539#*#*Update Camera Firmware* Update camera firmware in image (Don't try this option)
* Update camera firmware in SD card
* Get camera firmware version
* Get firmware update count
*#272*IMEI#
To change the salescodes and reset the user data
*#*#7594#*#*End Call / Power Systemপাওয়ার বাটন চাপলে Silent mode, AirPlane mode and Power off এই ৩ টে অপসন আসে, ডাইরেক্ট অফ করার সিস্টেম
*#*#8255#*#*GTalk Service MonitorGtalk Service Mode
*#*#232337#*#Shows Bluetooth device addressBluetooth এড্রেস দেখাবে
*#*#232338#*#*Shows WiFi MAC addressWiFi MAC এড্রেস দেখাবে
*#*#3264#*#*RAM versionShow RAM version
*#*#0*#*#*Full Phone TestUsed For Phone Diagnostic
*#*#232331#*#*Bluetooth test
*#*#0842#*#*Vibration test
*#*#2664#*#*Touch screen test
*#*#0588#*#*Proximity sensor test
*#*#0673#*#* or *#*#0289#*#*Melody test
*#*#1472365#*#* or *#*#1575#*#*GPS test
*#*#2663#*#*Touch screen version
*#*#526#*#*WLAN Test
কিছু কোড আমি বাদ দিয়েছি, কারণ ওগুলো অপ্রয়োজনীয়
আজ এই পর্যন্তই
৭:২৯ PM | 0 comments | Read More

এখন থেকে খুব সহজেই পেনড্রাইভেও পার্টিশন করুন


কম্পিউটার ড্রাইভকে যেভাবে পার্টিশন করা যায় তেমনি পেনড্রাইভকেও পার্টিশন করা গেলে মন্দ হয় না। ইচ্ছে করলে সহজেই কাজটি করা যায়। পেনড্রাইভের পার্টিশন করা অংশ শুধু নিজস্ব কম্পিউটারেই দেখা যায়। পেনড্রাইভ পার্টিশন করলে ভাইরাস দ্বারা আক্রমণের ভয় থাকে না। এতে করে মূল ড্রাইভটি বন্ধু বা পরিবারের সবার সামনে থাকলেও গোপন পার্টিশন করা ড্রাইভটি ব্যবহার করা যায় ইচ্ছে মতো। পেনড্রাইভকে পার্টিশন করতে হলে প্রয়োজন হবে ইউনিভার্সাল ইউএসবি ইনস্টলার নামক ছোট একটি সফটওয়্যার। এখন www.softpedia.com/get/System/OS-Enhancements/Universal-USB-Installer.shtml ঠিকানা থেকে ১.১ মেগাবাইট আকারের সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড শেষে ফাইলটি এক্সট্রাক্ট করে কম্পিউটারে ইনস্টল করতে হবে।

প্রথমে ইউএসবি ফ্লাশ ড্রাইভ কিংবা পেনড্রাইভটিকে ইউএসবি পোর্ট দ্বারা কম্পিউটারের সঙ্গে যুক্ত করতে হবে। এখন My Computer আইকনের ওপর রাইট বাটন ক্লিক করে Manage-এ যেতে হবে। কম্পিউটার ম্যানেজমেন্ট উইন্ডো ওপেন হবে। সেখানে বামপাশে থাকা Device Manager-এ ক্লিক করতে হবে। এখন কম্পিউটারের সঙ্গে যুক্ত সব হার্ডওয়্যার ডিভাইস দেখা যাবে। এবার ডানপাশের উরংশ উৎরাবং এর নিচের দিকে পেনড্রাইভটি দেখা যাবে। পেনড্রাইভটির ওপর রাইট বাটন ক্লিক করে সেখান থেকে Properties-এ যেতে হবে।

এরপর Properties উইন্ডো আসার পর ওপরে থাকা ট্যাবগুলো থেকে Details ট্যাবে ক্লিক করতে হবে। সেখানে Property উইন্ডো থেকে Device Instance Path অপশন সিলেক্ট করতে হবে। পরে Value উইন্ডোর নিচে থাকা লেখার ওপর রাইট বাটন ক্লিক করে তা Copy করতে হবে। এখন কোনো কিছু সেভ না করেই সব উইন্ডো ক্লোজ করে বের হয়ে আসতে হবে।

এ পর্যায়ে ডাউনলোড করা সফটওয়্যারটির ফোল্ডার ওপেন করতে হবে। এখান থেকে cfadisk.inf নামের ফাইলটি খুঁজে বের করতে হবে। এবার Notepad কিংবা অন্য কোন টেক্সট এডিটর দ্বারা এটি ওপেন করতে হবে।

সবশেষে ওপেন পেজের ২৬তম লাইন থেকে device_instance_id_goes_here লেখাটিকে মার্ক করতে হবে। এবার মার্ক করা লেখার ওপর শুধু কপি করা অংশটুকু প্রতিস্থাপন করে দিলেই হবে। ফাইলটি সেভ করে বের হয়ে এলে পেনড্রাইভটিতে একটি গোপন পার্টিশন তৈরি হয়ে যাবে।
৭:২৭ PM | 0 comments | Read More

ফেসবুকে বাংলায় শুভেচ্ছা ম্যাসেজ লেখার কোড

ফেসবুক চ্যাট বা ম্যাসেজে ডিজাইন দিয়ে ছবির মতো শুভেচ্ছা ম্যাসেজ দিতে পারবেন প্রতিটি ম্যাসেজের পাশে সংযুক্ত কোড টাইপ করে।
শুভ সকাল কোড
[[f8.shu]][[f8.va1]] [[f8.sa1]][[f8.kaa]][[f8.la1]]
শুভ সন্ধ্যা কোড
[[f8.shu]][[f8.va1]] [[f8.sa1]][[f8.ndha]]
শুভ রাত্রি কোড
[[f8.shu]][[f8.va1]] [[f8.raa]][[f8.tri]]
কোড হুবহু টাইপ করে বা কপিপেস্ট করে ফেসবুকে ম্যাসেজ বা চ্যাট বক্সে পাঠালে প্রাপক ছবির ডিজাইনের মতো করে শুভেচ্ছা বানী পাবে।
এরকম আরও বেশ কিছু কোড পাবেন এই লিংকে। লিংক থেকে সরাসরি কপি করে পেস্ট করলেই কাজ হবে।
৭:১১ PM | 0 comments | Read More

ব্রাউজার ছাড়া ফেসবুক ব্রাউজ করুন অত্যন্ত দ্রুতগতিতে

ফেসবুক ব্রাউজ করার জন্য আর কোন ব্রাউজারের প্রয়োজন নেই। এখান থেকে অতি ছোট্ট আকারের এই সফটওয়্যারটি ডাউনলোড করে সরাসরি রান করুন। অটোমেটিক ফেসবুকের পেজ চলে আসবে। তারপর ইচ্ছেমত ব্রাউজ করুন। সফটওয়্যারটি সাধারণ ব্রাউজারের চেয়ে অনেক কম CPU ব্যবহার করে।
যাদের উইন্ডোজ 8 তাদের আর কোন কিছুর প্রয়োজন হবে না। উইন্ডোজ 7 হলে আপডেটেড হতে হবে। আপডেটেড না হলে Microsoft .NET Framework 4.0 ম্যানুয়ালি ইন্সটল করে নিতে পারেন। এক্সপি হলেও Microsoft .NET Framework 4.0 লাগবে।
ভালো-মন্দ কমেন্ট করতে যেন না ভূলেন।
৭:০৬ PM | 0 comments | Read More

AD