আপনার কম্পিউটার এর ইউএসবি পোর্ট বন্ধ করুন

Written By Palash Saha on শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৩ | ৬:৫৪ PM

কম্পিউটারে ইউএসবি পোর্ট বন্ধ করতে চাইলে My Computer-এর ওপর মাউসের রাইট বাটন ক্লিক করে Manage-এ ক্লিক করুন। এবার Continue-তে ক্লিক করে Device Manager-এ ক্লিক করুন। এখানে Univeৎsal Serial Bus controllers থেকে USB Root Hub সবার শেষের আগেরটা করে Right button ক্লিক করে Disable করে দিন। তাহলে আপনার কম্পিউটারে আর Pen drive/Modem যা-ই প্রবেশ করানো হোক না কেন, সেগুলো Show করবে না, আবার Enable করে দিলে Show করবে।

 

সফটওয়্যার ছাড়াই ফোল্ডার লুকান
ফোল্ডার লুকানোর জন্য অনেক ধরনের সফটওয়্যারই পাওয়া যায়। তবে কোনো ধরনের সফটওয়্যার ছাড়া ফোল্ডার লুকাতে চাইলে প্রথমে
ই একটা নতুন ফোল্ডার তৈরি করে নিতে হবে। এরপর Alt বাটন চেপে ধরে ফোল্ডারের নাম 0160 দিন। দেখবেন কিছুই লেখা নেই, তারপর Enter দিন। দেখবেন নাম ছাড়াই ফোল্ডার তৈরি হয়ে গেল। এবার ফোল্ডারটির ওপর রাইট বাটন ক্লিক করে Properties-এ গিয়ে customize-এ ক্লিক করুন। এরপর change icon-এ ক্লিক করুন। এখন নির্দেশিত স্থানের যেকোনো একটি Blank Icon সিলেক্ট করে ok করুন।


AD