আজ আমি আপনাদের জন্য ছোট ও একটি চমৎকার সফটওয়্যার নিয়ে এসেছি।
উইন্ডোজ এইটে সেই ছোট সফটওয়্যার দিয়ে আপনি খুব সহজেই আপনার যেকোনো
ড্রাইভের আইকন পরিবর্তন করতে পারবেন এবং আরোও আকর্শনিয় করে তুলতে পারবেন
আপনার উইন্ডোজ পিসিকে।
সফটওয়্যার ডাউনলোড ও চালু করাঃ
সফটওয়্যারটি বিনামূল্যে পাওয়া যাবে তাই টাকা দিয়ে কেনা-বেচার কোন ঝামেলা নাই। প্রথমে এই লিংক এ ক্লিক করুন
এবার উপরের ডান দিকে খেয়াল করলেই একটি ডাউনলোড লিংক পাওয়া যাবে, সেখানে
ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং আনজিপ করে আপনার ডেক্সটপে সংরক্ষন
করুন। এবার Eight Drive Icon Changer.exe ফাইল্টির উপরে দুই ক্লিক মেরে সফটওয়্যারটি চালু করুন, তাহলে নিচের ছবির মত দেখতে পাবেন।
১. Show Hidden / Show Active – লুকায়িত ড্রাইভ বা সিডিরোম তালিকাতে দেখাবে আইকন পরিবর্তন করার জন্য।
২. Load – আপনার পছন্দের আইকন দিতে ক্লিক করে অ্যাডভানস অপশন প্যানেল ওপেন করুন তাহলে নিচের ছবির মত আসবে।
আপনার ডাউনলোড করা যেকোনো একটি আইকন নির্বাচন করুন অথবা যেকোনো Shell এর আইকন দিতেও পারেন।
৩. Change – ক্লিক করলেই আপনার পছন্দের আইকন দিয়ে আপনার ড্রাইভ এর আইকন পরিবর্তন হয়ে যাবে।
৪. Restore – ক্লিক করলে পূর্বের আইকনে নিয়ে যাবে আপনার কাঙ্খিত ড্রাইভ কে।
এভাবেই আপনি আইকন পরিবর্তন করুন এবং আপনার কম্পিউটারকে আর সুন্দর ও আকর্শনিয় করে তুলুন
কোথায় আইকন পাওয়া যাবে?
আইকন পবর্তন করার জন্য তো সফটওয়্যার পেয়ে গেছেন কিন্তু আইকন পাবেন কোথায়? চিন্তার কোন কারন নেই! গুগল মামার কাছে
একটু অনুসন্ধান করলেই অনেক আইকন এর সাথে আপনার দেখা মিলে যাবে। তারপরেও
আমি আপনাদের সামনে কয়েকটা আইকন ডাউনলোড করার সাইট আপনাদের জন্য এখানে তুলে
দিলাম।
১. Icon Archive - http://www.iconarchive.com/
এখানে প্রচুর পরিমানে আইকন আছে যা আপনি সার্চ করলেই বুঝতে পারবেন।
তাছারা এখানে বিভাগ ও ট্যাগ অনুসারে অনুসন্ধান করার ব্যবস্থাও রয়েছে।
২. Find Icons - http://findicons.com
এখানেও রয়েছে প্রচুর পরিমানে আইকন যা ডাউনলোড করে শেষ করতে পারবেন না। এখানেও ইচ্ছে মত ডাউনলোড করার সুবিধা আছে।
বিশাল আইকন এর সংরক্ষনাগার যা আপনার আইকনের সকল চাহিদা মেটানোর চেস্টা করবে
৩. Icon Finder - http://www.iconfinder.com
আমার সবচাইতে পচন্দের একটি সাইট, এখানেও রয়েছে প্রচুর পরিমানে আইকন, তাছাড়া এখানে প্রায় নতুন নতুন আইকনগুলো পাওয়া যায়।
আমার সবচাইতে পচন্দের একটি সাইট, এখানেও রয়েছে প্রচুর পরিমানে আইকন, তাছাড়া এখানে প্রায় নতুন নতুন আইকনগুলো পাওয়া যায়।
এই সাইটের ইউজার ইন্টারফেস এর সাথে সাথে আইকন গুলোও বেশ আকর্ষণীয় ও চমৎকার
তাহলে আজকে আপনাদের জন্য এই পর্যন্তই – আগামিতে অবশ্যই আপনাদের সাথে
দেখা হবে সেই সাথে নতুন কোন সফটওয়্যার নিয়ে। ধন্যবাদ সবাইকে – ভালো
থাকুন।






