খুব সহজে লুকিয়ে রাখুন ব্যক্তিগত তথ্য

Written By Palash Saha on বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১২ | ৬:১৬ PM

এমন অনেক তথ্য আছে যা একান্তে সংরক্ষন করতে চাচ্ছেন। এ ধরনের তথ্য পিসির নির্দ্দিষ্ট কোন ড্রাইভে সংরক্ষন করলেও তা যে কেউ

দেখে নিতে পারে। এই যেমন অনিবার্য কারনে নিজের পিসি কারো কাছে একটি নির্দ্দিষ্ট সময়ের জন্য রেখে যেতে হচ্ছে। অথবা অফিসের পিসিতে

ব্যক্তিগত তথ্যগুলু লুকিয়ে রাখতে চাচ্ছেন। আপনি চাচ্ছেন না আপনার ওই ড্রাইভে উক্ত ব্যাক্তি প্রবেশ করুক। এক্ষেত্রে ইচ্ছে করলে অতি সহজেই

পিসির এক বা একাধিক ড্রাইভ লুকিয়ে রাখতে পারেন খুব সহজেই।


এজন্য যা করতে হবেঃ


১। প্রথমেই Run  গিয়ে gpedit.msc লিখে এন্টার দিন।

২। Group Policy নামে একটি পেজ আসবে। বামদিক থেকে  User Templates এ সিঙ্গেল ক্লিক করতে হবে।

৩। ডানদিকে Windows Components এ ডাবল ক্লিক করুন।

৪। Windows Components খুললে Windows Explorer এ ডাবল ক্লিক করুন।

৫। অনেকগুলু অপশন আসবে এখান থেকে ”Hide these specified drives in my computer” অপশনটি খুজে

বের করে ডাবল ক্লিক করুন।

৬। এবার Enabled অপশনটি মার্ক করে নিচ থেকে কোন কোন ড্রাইভ লুখিয়ে রাখতে চান সিলেক্ট করে Apply

দিয়ে বেরিয়ে আসুন। এবার ডেস্কটপ এ এসে কয়েকবার রিফ্রেশ দিন মাই কম্পিউটার এ দেখুন ওই ড্রাইভ গুলু অদৃশ্য

হয়ে গেছে।


:::::আপনাদের মূল্যবান মন্তব্য  লেখকদের পরবর্তী পোষ্টের জন্য উৎসাহিত করে:::::

AD