অনেক সময় ওয়েব পেজ ব্রাউজ করার সময় ব্রাউজারে খোলা পুরো ওয়েবপেজের স্ক্রীনশট নেয়ার প্রয়োজন হয়।
ওয়েবপেজের আকার বড় থাকলে তা স্ক্রল করা ছাড়া মনিটরে দেখার আর কোন উপায় নেই এঅবস্থায় স্ক্রীনশট নেয়া অসম্ভব। আর সে অসম্ভব কে সম্ভব করা কোন ব্যাপার না। এ জন্য আপনাকে মজিলা ফায়ারফক্স আর ফায়ারফক্সে মাত্র ৭০ কেবির ছোট্ট একটা আড-অন যোগ করে নিতে হবে। এজন্য প্রথমে এখানে ক্লিককরুন। এরপর অ্যাড-অন যুক্ত যে পেজটি খুলবে তার ডান পাশে Add to Firefox এ ক্লিক করুন। কমপ্লিট হওয়ার পর ব্রাউজার রিস্টার্ট করতে বলবে।
Restart Firefox এ ক্লিক করুন। ব্রাউজারটি বন্ধ হয়ে আবার চালু হবে। এবার ফায়ারফক্স ব্রাউজার দিয়ে যে ওয়েবপেজের স্ক্রীনশট
নিতে চান তাতে যান>মাউসের ডান বাটন ক্লিক করলে সবার নিচে ScreenGrab
নামে একটি অপশন রয়েছে সেটাতে ক্লিক করে ScreenGrab>Save>Complete
page/
Frame- এ ক্লিক করুন। যে ফরম্যাটে (PNG বা JPG) সেভ করতে চান তা সিলেক্ট করুন।







