আমাদেরকে অনেক সময় আমাদের নিজের ওয়েব সাইট
একটি সার্ভার মানে হোস্ট থেকে আরেকটি হোস্টে সম্পূর্ণ ভাবে সরিয়ে নিয়ে হয়
বা ট্রাস্ফার করতে হয়ে থাকে। কাজটি করা আসলে খুব সহজ তবে খুব সাবধান থাকতে
হবে এটি করতে। মুলত কিছু বেসিক লজিক ব্যবহার করে আগে আপনার কনসেপ্ট ঠিক করে
নিন। যেমন প্রথমে আমাদের database ব্যাকআপ করতে হবে পড়ে আমাদের ফাইলস গুলো
তারপরে নতুন সার্ভারে সেগুলো আবার এন্ট্রি দিতে হবে বাস এইতুকু কাজ। ভয়
পাবেন না আগে নিজের পিসিতে লকাল সার্ভারে কাজগুলো করে ট্রাই করে দেখে
নিবেন।
1. প্রথমে Database ব্যাকআপ করুন
English (UTF-8) সিলেক্ট করে সি প্যানেল এ লগইন করে Databases থেকে MySQL এ ক্লিক করুন

আপনার ডাটাব্যাস সিলেক্ট করুন

এবার উপরে দেখুন “Export” লিখা সেখানে ক্লিক করুন

সিলেক্ট আল এ ক্লিক করুন এবং SQL ফরম্যাট টিক করুন।

Structure, অপশনে অবশ্যই নিচের জিনিসগুলো সিলেক্ট করবেন
- Structure
- Add DROP TABLE / VIEW / PROCEDURE / FUNCTION
- Add IF NOT EXISTS
- Add AUTO_INCREMENT’
- Enclose table and field names with backquotes

অবশ্যই “Data” চেক বক্স এ টিক মার্ক দিন

সব কিছু ঠিক থাকলে এমন দেখতে পারবেন।

সিলেক্ট “Save as File” তারপরে “Go” ক্লিক করুন

বাস হয়ে গেছে এখন আপনার database ব্যাকআপ শুরু হয়ে যাবে বেশ কিছু সময় নিবে যদি সাইট অনেক বড় হয়ে থাকে।
2. নতুন Database তৈরি করুন
CPanel এ ঢুকে নিচের ছবি অনুসরণ করুন

আপনার নতুন database এর নাম দিন।

নতুন database ইউসার এর নাম দিন যদি আগে তৈরি করে থাকেন তাহলে সেটি ব্যবহার করুন।

3. এবার Import করুন আপনার সাইটকে নতুন Database এর মাঝে
ইউজার তৈরি হয়ে যাবার পরে সি প্যানেল এর নিচে দেখুন phpMyAdmin আছে সেখানে ক্লিক করুন।

এবার একটি database এর মাঝে ক্লিক করুন যেটি নিয়ে আপনি কাজ করতে চান।

উপরে দেকুন import ট্যাব আছে একটি সেখানে ক্লিক করুন।

এবার Browse করে আপনার ফাইলটি দেখিয়ে দিন যেটি ইmport করতে চান এবং utf-8 দিবেন।

এবার “Go.” তে ক্লিক মারেন।
এবার কিছুক্ষণ সময় দিন এটির কাজ শেষ করতে।
সফল ভাবে ইম্পরট হয়ে গেলে নিচের মত ম্যাসেজ দেখতে পারবেন।

4. নিজের সাইট Download করে নিন।
এবার আমরা একটি FTP program দিয়ে
নিজের সাইটের সকল ফাইল গুলো ডাউনলোড করে নিব। ডান পাসের মানে সার্ভার থেকে
সকল ফাইল সিলেক্ট করে পিসিতে নিয়ে আসুন right ক্লিক করে ডাউনলোড দিন।

এবার wp-config.php ফাইলটি ওপেন করে আপনার নতুন database এর নাম এবং পাসওয়ার্ড দিন।
এই জিনিসগুলো চেঞ্জ করে নিতে হবেঃ-
- Db_name
- Db_user
- Db_password
- Db_host

5. নিজের সাইট Upload করে নিন।
ডাউনলোড করার পরে প্রায় একি ভাবে নতুন সার্ভারে আপনার ফাইল্গুলো আপলোড করে নিতে হবে।

6. Nameservers পরিবর্তন করে নিন।
যেহুতু নতুন সার্ভার তাই নতুন একটি ডিএনএস (DNS) দিয়ে আপনার আপডেট করে নিতে হবে।
এবার নিজের Domain Manager এ লগইন করে “Nameservers” এ ক্লিক করুন।

ক্লিক “Set Nameservers”.

আপনার নতুন সার্ভার এর নতুন ডিএনএস টি এখানে বসিয়ে আপডেট করুন।

সব কাজ শেষ হলে ২ দিন অপেক্ষা করতে হবে সম্পূর্ণ ভাবে এবং পুরো দুনিয়া জুরে নতুন ডিএনএস টি আপডেট হতে। ধন্যবাদ।
টিজে পুদিনা পাতা






