আবারো সালাম দিয়ে ও আপনাদের সহযোগিতায় হাজির হলাম নতুন কিছু নিয়ে ৷ এটি
আমার দ্বিতীয় পোষ্ট ৷ আশা করি প্রথম পোষ্টটি আপনাদের ভাল লেগেছে ৷হয়ত শিরোনাম শুনে হাসবেন ৷ জাভা ফোনে আবার এন্টিভাইরাস! !!!
হ্যাঁ জাভা ফোনের মেমোরীতে ভাইরাস, কোরোপটেড ফাইল, আনডিলেট ফাইল থাকে ৷ যা ফোন
থেকে ডিলেট বা রিমুভ করা যায়না ৷ মেমোরী যখন কোন পিসি বা ক্যাফে তে লাগানো হয় তখন মেমোরীতে কিছু অপ্রয়োজনীয়ফাইল চলে আসে যা মেমোরীর ফাইলের জন্য ক্ষতিকর ৷ আবার কিছু ফাইল আছে যা ডিলেট হয়না ৷ আবার কারো ফোন মেমোরীর হিডেন ফাইল ডিলেট করে ফোন মেমোরী ফাঁকা করার দরকার হয় ৷ তখন এসব অপ্রজনীয় ফাইল ডিলেট করতে দরকার হবে এই এন্টিভাইরাসের ৷ আসলে এটি কোন এন্টিভাইরাস নয় ৷ তবে মেমোরীর সর্বশ্রষ্ঠ ফাইল ম্যানেজার ৷ এটি দিয়ে আপনি ভাইরাস বা আনডিলিট ফাইল ডিলিট করতে পারবেন খুব সহজে ৷আর মেমোরী ফরম্যাট দিতে হবেনা বা পিসির কাছে যেতে হবেনা ৷
এটির নাম "Blue ftp manager " ৷ দুঃখিত স্ক্রিনশট দিতে পারলাম না ৷ শুধু অ্যাপ্লিলিলিশনের ছবি দিলাম৷ getjar.com এ গিয়ে সার্চ দিবেন এটির নাম লিখে ৷ এটি আরো পাবেন mobango.com, mobile9.com ইত্যাদি সাইটে ৷ এবার কাজের দিকে আসি ৷
এপ্লিক্যাশনটি ডাউনলোড করে ওপেন করে ফোন মেমোরী (C) ড্রাইভ ওমেমোরী কার্ড (E) ড্রাইভে ঢুকে আপনার প্রয়োজনীয় ফাইলটি সিলেক্ট করুন ৷ এখন বাম বাটন মানে মেনু বাটনে চেপে অপশন থেকে ITEM ATTRIBUTES এ গিয়ে আপনি ৩টি অপশন পাবেন ৷ Read Flag, Write Flag এবং Hidden Flag ৷
Read Flag - এটি দিয়ে আপনি আপনার ফাইল ওপেন করতে পারবেন ৷ তাই এটিতে টিক চিহ্ন দিয়ে রাখবেন ৷
Write Flag - এটি মূলত আপনার ফাইলের নিয়ন্ত্রক ৷ যেসব ফাইল ডিলেট হয়না সেই ফাইলগুলোর write flag এ টিক চিহ্ন দেন এবং যত শক্তিশালী ফাইল হোক তা ডিলেট হবেই ৷ যখন কোন ফোল্ডার ডিলেট হবেনা তখন ঐ ফোল্ডারের দেখবেন কোন ফাইলটিতে write flag, read flag এ টিক চিহ্নদেয়া নেই ৷ তাহলে টিক চিহ্ন দিয়ে আগে সব ফাইল গুলো ডিলেট করে তারপর ফোল্ডার ডিলেট করবেন ৷ আর যদি ফোল্ডার ডিলেট না হয় তখন উপরের নিয়ম অনুসারে টিক চিহ্ন দিবেন ৷ এতে ফাইল ডিলেট হবেই ৷
Hidden Flag - নাম শুনেই বুঝতে পারছেন এটি ফাইলকে হাইড এবং শো করতে কাজে লাগবে ৷
এভাবে আপনি আপনার ফোনকে ভাইরাস বা অনাকাংখিত ফাইল থেকে দূরে রাখুন ৷
কোন সমস্যা হলে কমেন্টে জানাবেন ৷ আজ এ পর্যন্ত ৷ সবাই ভালো থাকবেন ৷ আল্লাহ্ হাফেজ






